শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন মাগুরায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।মাগুরা টিভি মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪ মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র দাখিল মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান মাগুরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা।মাগুরা টিভি খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

তারুণ্যের উৎসব ২০২৫– “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী বৃক্ষমেলা।

আজ সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বনায়ন জোন, মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক মো. গিয়াস উদ্দীন (মাগুরা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিবর্গ ও সামাজিক বনায়ন জোনের কর্মকর্তারা।

বৃক্ষমেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এ মেলায় মোট ১৫টি স্টল বসেছে, যেখানে ফলদ, বনজ ও ঔষধি গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জেলার বিভিন্ন প্রতিষ্ঠান বৃক্ষ দিয়ে নিজেদের স্টল সাজিয়েছে।বৃক্ষমেলা চলবে টানা দুই সপ্তাহব্যাপী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page