শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন মাগুরায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।মাগুরা টিভি মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪ মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র দাখিল মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান মাগুরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা।মাগুরা টিভি খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার

শালিখা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ এক জন মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক/ মাগুরা টিভি

মাগুরা জেলার শালিখা থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৩ (তিন) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ মোঃ আরিফুল শেখ ওরফে তারিকুল শেখ (৪৫), নামের এক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। এর ধারাবাহিকতায় মাগুরার শালিখা থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে শালিখা থানার এসআই মোঃ লিটন গাজী এর নেতৃত্বে একটি দল গত মঙ্গলবার রাতে মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া এলাকা হতে মোঃ আরিফুল শেখ ওরফে তারিকুল শেখ (৪৫), পিতা-মৃত আব্দুল রাজ্জাক শেখ, সাং-পারনান্দুয়ালী, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা এর নিকট হতে ০৩ (তিন) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত বলে তথ্য পাওয়া যায়।

এই সংক্রান্তে শালিখা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page