বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন মাগুরায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।মাগুরা টিভি মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪ মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র দাখিল মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান মাগুরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা।মাগুরা টিভি খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার

মাগুরায় ব্যতিক্রমধর্মী ইদ কার্ড প্রতিযোগিতা

মাগুরায় ব্যতিক্রমধর্মী ইদ কার্ড প্রতিযোগিতা

মাগুরায় ঈদ উপলক্ষে ব্যতিক্রমধর্মী ঈদ কার্ড তৈরীর প্রতিযোগিতার আয়োজন করেছে পরিবর্তনে আমরাই নামে একটি স্বেচ্ছাসেবী শিশু-কিশোর সংগঠন।

আজ শনিবার দুপুরে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে গাছের ছায়ায় মনোরম পরিবেশে শতাধিক শিশু কিশোর এই ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় শিশু কিশোরেরা বিভিন্ন ধরনের কার্ড, রং ও বাহারি ফিতার সমন্বয়ে চমৎকার সব ঈদ কার্ড তৈরি করে। শিল্পসম্মত এ ঈদ কার্ড তৈরীর প্রতিযোগিতায় তিন বিভাগে মোট নয়জনকে পুরস্কার দেয়া হয়। সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দূর্জয় এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. শাখারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদার। ব্যতিক্রমী এ ধরনের ঈদ কার্ড প্রতিযোগিতায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ফিরে আসবে এ আশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page