শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন মাগুরায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।মাগুরা টিভি মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪ মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র দাখিল মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান মাগুরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা।মাগুরা টিভি খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার

বনবিভাগের বিট কর্মকর্তার হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

বনবিভাগের বিট কর্মকর্তার হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধিঃ
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল কে পাহাড় খেকোদের ডাম্পারের চাকায় পিষ্ট করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার সকালে মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের আদর্শ পাড়ায় বন বিভাগের নিজস্ব ভবনের সামনে এ মানবন্ধনের আযোজন করে বাংলাদেশ ফরেস্ট কল্যান এসোসিয়েশন অফিস।
মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফরুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন, শালিখা বন বাগান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশরিফুল ইসলাম,বন উপকার ভোগীর সভাপতি, সাইদুর জ্জামান শামীম সহ বন বিভাগের কর্মচারী কর্মকর্তারা ।
বক্তারা বলেন, বন কর্মকর্তা মোঃসাজ্জাদুজ্জামান সজল কে পাহাড় খেকোরা ডাম্পারের চাকায় পিষ্ট করে হত্যা কান্ড ঘটিয়েছে সেই হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page