শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন মাগুরায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।মাগুরা টিভি মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪ মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র দাখিল মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান মাগুরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা।মাগুরা টিভি খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার

মাগুরায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন হয়েছে

মাগুরায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে মাগুরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম, খামারবাড়ি, মাগুরা।
মেলায় বিভিন্ন প্রজাতির দেশি ফল প্রদর্শন করা হয়। স্থানীয় কৃষক, কৃষিবিদ ও রাজনৈতিক ব্যাক্তি শিক্ষার্থীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশি ফল শুধু পুষ্টিতে সমৃদ্ধ নয়, আমাদের সংস্কৃতিরও অংশ। তাই বিদেশি ফলের প্রতি অতিরিক্ত ঝুঁকে না পড়ে, দেশি ফলের চাষ ও ভোগ বাড়ানো জরুরি।”

তারা আরও বলেন, “দেশি ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তাল ইত্যাদির পুষ্টিগুণ অনেক বেশি। এসব ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে হবে।”
ফল মেলার আয়োজনকে ঘিরে স্থানীয় কৃষক মহিদুল ইসলাম জানান,মেলার জন্য আমাদের মাঝে উৎসাহ দেখা যায়।এ ধরনের মেলা আমাদের উদ্যম বাড়ায়। আমরা চাই আগামী প্রজন্ম দেশি ফল চেনুক, খাক এবং ফলের গাছ লাগানোর প্রতি আগ্রহী হোক।”
মেলা চলবে তিন দিনব্যাপী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page