শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন মাগুরায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।মাগুরা টিভি মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪ মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র দাখিল মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান মাগুরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা।মাগুরা টিভি খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার

মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরা টিভি ডেস্ক :
রাজধানী ঢাকার খিলগাঁও বোনের বাড়ি বেড়াতে গিয়ে বনি নামে মাগুরার এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বনি ইয়াসমিন (২১) মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার (৯ মে) সকালে খবর পেয়ে পুলিশ খিলগাঁও আনসার হেডকোয়ার্টারের ২৮৩/সি নম্বর বাসা থেকে মেয়েটির লাশ উদ্ধার করে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক মো. সিহাব বাহাদুর জানান, সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বনি ৩ সপ্তাহ আগে সে খিলগাঁও বোন মিরুন্নাহর ও দুলাভাই মো. রফিকুল ইসলামের বাসায় বেড়াতে যায়। গত রাত ১টার পর যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। তবে পরিবারের কেউ আত্মহত্যার কারণ জানাতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page