শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ শুরু মাগুরায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তোরণ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা  মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন মাগুরায় গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ।মাগুরা টিভি মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪ মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ দিনে মনোনয়নপত্র দাখিল মাগুরা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মনোয়ার হোসেন খান মাগুরায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা।মাগুরা টিভি খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। রবিবার দুপুর ১২টার দিকে শহরের ভায়না মোড়ে ঢাকা যশোর মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করে। এসময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি মাগুরাসহ নতুন ছয়টি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। বক্তারা দাবি করেন, মাগুরা মেডিকেল কলেজ অস্থায়ী ক্যাম্পাসেই প্রায় স্বয়ংসম্পূর্ণ। একটি মেডিকেল কলেজে যেসব স্থাপনা ও সুযোগ সুবিধা থাকার কথা তার প্রায় শতভাগ এখানে রয়েছে। তাই মাগুরার জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে অবিলম্বে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবি জানান তাঁরা। মানববন্ধনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page